ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

অঙ্গরাজ্য হতে রাজি হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ দিবেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৫:৪০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৭:৪১:২০ অপরাহ্ন
অঙ্গরাজ্য হতে রাজি হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ দিবেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে চাইলে কানাডাকে ৬১ বিলিয়ন ডলার খরচ করতে হবে—অথবা বিনা মূল্যে এই সুবিধা নিতে হলে তাদের যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়া লাগবে। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২৭ মে) ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, “আমি কানাডাকে বলেছি—যদি তারা আলাদা কিন্তু অসম রাষ্ট্র হিসেবে থেকে এই পরিষেবা নিতে চায়, তাহলে তাদের ৬১ বিলিয়ন ডলার গুনতে হবে। তবে যদি তারা আমাদের প্রিয় ৫১তম স্টেট হয়ে যায়, তাহলে খরচ হবে শূন্য ডলার।” খবর বিজনেস ইনসাইডারের।

এই টাকার অঙ্ক কীভাবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে ট্রাম্পের টিম কোনো ব্যাখ্যা দেয়নি। কানাডার পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া এখনো আসেনি।

২০ মে ট্রাম্প ঘোষিত ‘গোল্ডেন ডোম’ প্রকল্পটি মূলত মহাকাশে বসানো হবে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা শত্রুপক্ষ হামলার প্রস্তুতি নেওয়ার আগেই তাদের আঘাত শনাক্ত ও ধ্বংস করতে পারবে। ট্রাম্প জানিয়েছেন, এটি তিন বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে এবং এর মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার।

তবে ট্রাম্পের প্রস্তাব সাফ প্রত্যাখ্যান করেছেন কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ৬ মে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে তিনি বলেন, “কিছু জায়গা আছে, যেগুলো কখনো বিক্রি হয় না। কানাডা বিক্রির জন্য নয়, আর কখনো হবে না।”

বৈঠকে ট্রাম্পও আংশিকভাবে স্বীকার করে বলেন, “বেশ কিছু জায়গা সত্যিই বিক্রির নয়।” যদিও তিনি একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যোগ করেন, “কখনো না বলো না।”

উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে টানাপড়েনের শুরু ৪ মার্চ থেকে, যখন তিনি কানাডার ওপর ২৫% শুল্ক আরোপ করেন। এর পাল্টা জবাবে কানাডা যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর সমপরিমাণ শুল্ক আরোপ করে এবং একাধিক প্রদেশে আমদানি নিষিদ্ধ করে দেয় মার্কিন মদ্যপান দ্রব্য।

১৭ মে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে কানাডার অর্থমন্ত্রী জানান, প্রতিক্রিয়াস্বরূপ আরোপ করা ৬০ বিলিয়ন ডলারের শুল্কের মধ্যে ৭০ শতাংশ এখনো কার্যকর রয়েছে। তার ভাষায়, “যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে কানাডা তার ইতিহাসের বৃহত্তম পাল্টা ব্যবস্থা নিয়েছে।”

কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ট্রাম্পের ‘গোল্ডেন ডোম’ প্রস্তাব নতুন বিতর্কের জন্ম দিয়েছে—যেখানে প্রতিরক্ষা প্রযুক্তির আড়ালে লুকিয়ে রয়েছে আঞ্চলিক আধিপত্যের নতুন সমীকরণ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা