ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

রোববার ৫ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান কর্মসূচি সচিবালয় কর্মচারীদের

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ০২:০৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ০২:০৯:৩০ অপরাহ্ন
রোববার ৫ উপদেষ্টাকে স্মারকলিপি প্রদান কর্মসূচি সচিবালয় কর্মচারীদের
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর বিতর্কিত ধারা বাতিলের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ঘোষণা করেছে নতুন কর্মসূচি। প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতির পাশাপাশি আগামী রোববার ও সোমবার (১ ও ২ জুন) অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সেই সঙ্গে সারাদেশের সরকারি অফিসগুলোতেও একই কর্মসূচি পালিত হবে। দফতরপ্রধান, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছেও কর্মচারীরা স্মারকলিপি জমা দেবেন বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টা থেকে সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা নিজ নিজ দফতরে ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের লাইব্রেরি কক্ষে এক ঘণ্টার কর্মবিরতিতে অংশ নেন। বৈরি আবহাওয়ার কারণে যারা আসতে পারেননি, তারা নিজ নিজ কার্যালয়েই কর্মবিরতি পালন করেন।

এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয়ে প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি চলবে। তবে ৩১ মে’র পর থেকে কর্মসূচি আরও কঠোর হতে পারে বলেও হুঁশিয়ারি দেন নেতারা।

উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ সংশোধনের প্রস্তাব পাস হয়। এরপর থেকেই এই নতুন অধ্যাদেশের বিরোধিতা করে লাগাতার আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীরা। এর ফলে গত ছয় দিন ধরে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল