ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ঈদযাত্রায় সকাল থেকে ছেড়েছে ১৩টি আন্তঃনগর ট্রেন, নেই কোনো সিডিউল বিপর্যয়

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ১২:১৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ১২:১৮:২৪ অপরাহ্ন
ঈদযাত্রায় সকাল থেকে ছেড়েছে ১৩টি আন্তঃনগর ট্রেন, নেই কোনো সিডিউল বিপর্যয়
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেক যাত্রী। ঢাকাবাসীর স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের প্রথম পছন্দ এবারও ট্রেন। শনিবার (৩১ মে) সকাল থেকে এখন পর্যন্ত ঢাকা থেকে ছেড়েছে ১৩টি আন্তঃনগর ট্রেন। তবে এখনো পর্যন্ত কোনো ট্রেনেই সিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি।

স্টেশনে সরেজমিনে ঘুরে দেখা গেছে, যাত্রীরা তুলনামূলকভাবে ভোগান্তিমুক্ত যাত্রার অভিজ্ঞতা পাচ্ছেন। বেশিরভাগ যাত্রীই অনলাইনে আগেভাগে টিকিট কাটায় স্বস্তি প্রকাশ করেছেন। যদিও কিছু যাত্রী টিকিট সংগ্রহে বিড়ম্বনার কথা জানিয়েছেন।

গতবারের মতো এবারের ঈদযাত্রাও যেন হয় নির্বিঘ্ন—এ প্রত্যাশাই সবার। এদিকে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে যাত্রীসেবায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। টিকিট কাটার প্রক্রিয়া সহজ করতে ও যাত্রা নিরাপদ রাখতে বাড়ানো হয়েছে নজরদারি এবং বাড়তি কর্মীর সংখ্যা।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন চলাচলে যাতে কোনো ধরণের ব্যাঘাত না ঘটে, সেজন্য রেল কর্তৃপক্ষ নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা