ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার, কেরালায় সংক্রমণ সর্বোচ্চ

  • আপলোড সময় : ৩১-০৫-২০২৫ ০৩:২২:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৫-২০২৫ ০৩:২২:০৫ অপরাহ্ন
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার, কেরালায় সংক্রমণ সর্বোচ্চ
ভারতে আবারও বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেলো কয়েক দিনে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে দুই হাজারেরও বেশি মানুষ। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭১০ জনে। এর মধ্যে শুধু কেরালাতেই শনাক্ত হয়েছেন ১ হাজার ১৪৭ জন। এছাড়া গত কয়েক দিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২২ জনের।

কেরালার পর সর্বাধিক সংক্রমণ দেখা গেছে মহারাষ্ট্রে (৪২৪), দিল্লিতে (২৯৪), গুজরাটে (২২৩), তামিলনাড়ু ও কর্ণাটকে (প্রত্যেকটি ১৪৮ জন), এবং পশ্চিমবঙ্গে (১১৬ জন)।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে শনাক্ত হওয়া অনেক রোগীর শরীরে ধরা পড়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট NB.1.8.1। এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

মৃত্যুর সংখ্যাও বাড়ছে। মহারাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত চারজন, কেরালায় দুইজন এবং কর্ণাটকে একজন।

এই পরিস্থিতিতে দেশটির কেন্দ্রীয় সরকার সব রাজ্যকে সতর্কতা জারি করেছে। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশনার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার তাগিদ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদিও নতুন ভ্যারিয়েন্টে অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সচেতন না হলে সংক্রমণ ভয়াবহ আকার নিতে পারে। তাই আতঙ্ক নয়, প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার