ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
যুদ্ধে নতুন মোড়

এবার ইউক্রেনীয় ড্রোনের বিশাল বহর আকাশেই গুঁড়িয়ে দিলো রাশিয়া

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৩:০০:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৩:০০:০২ অপরাহ্ন
এবার ইউক্রেনীয় ড্রোনের বিশাল বহর আকাশেই গুঁড়িয়ে দিলো রাশিয়া
চলমান উত্তেজনার মধ্যেই রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ইউক্রেন ১৬২টি ড্রোন ব্যবহার করেছে, যেগুলো রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে।

সোমবার (২ জুন) এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, রবিবার রাত ১৭১০ জিএমটি থেকে ২৩৩০ জিএমটি পর্যন্ত ইউক্রেনীয় ড্রোনগুলো বিভিন্ন অঞ্চলে ঢোকার চেষ্টা করে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ড্রোনগুলো প্রতিহত করা হয়।

এর মধ্যে ৫৭টি ড্রোন কুরস্ক অঞ্চলে এবং ৩১টি বেলগোরোদ অঞ্চলে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই তুরস্কে কিয়েভ ও মস্কোর মধ্যে দ্বিতীয় দফা সরাসরি শান্তি আলোচনা শুরু হয়।

এদিকে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, তারা একটি ‘বৃহৎ আকারের বিশেষ অভিযান’ পরিচালনা করেছে, যেখানে রাশিয়ার অন্তত ৪০টি বোমারু প্লেন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

এসবিইউয়ের প্রকাশিত একটি ভিডিওতে সাইবেরিয়ার ইরকুতস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য দেখা যায়। সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ধোঁয়া উড়তে দেখা যায়। ভিডিওতে বেশ কিছু যুদ্ধবিমান মাটিতে পড়ে থাকতে দেখা যায়, যেগুলো আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এসবিইউ জানিয়েছে, ওই বিমানঘাঁটিতে থাকা রুশ কৌশলগত বোমারু প্লেনগুলোকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

এছাড়া রাশিয়ার উত্তরাঞ্চলীয় মুরমানস্ক অঞ্চলের ওলেনিয়া বিমানঘাঁটিতেও ইউক্রেন হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটি। রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যমও হামলার কথা স্বীকার করেছে, তবে তারা জানিয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং হামলা প্রতিহত করার চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা