ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী

দিনমজুর ভাড়া করে কুষ্টিয়া শহর যুবলীগের মিছিল, কোদাল-ঝুড়িসহ আটক ১০

  • আপলোড সময় : ০২-০৬-২০২৫ ০৬:১৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৬-২০২৫ ০৬:১৬:২৭ অপরাহ্ন
দিনমজুর ভাড়া করে কুষ্টিয়া শহর যুবলীগের মিছিল, কোদাল-ঝুড়িসহ আটক ১০
কুষ্টিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুব উল আলম হানিফের বাসার সামনে ঝটিকা মিছিলের ঘটনায় ১০ জন মাটিকাটা শ্রমিককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (১ জুন) বিকেলে শহরের পিটিআই রোডে যুবলীগের ব্যানারে অনুষ্ঠিত হয় এ ঝটিকা মিছিল।

তথ্যসূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ও কুষ্টিয়া শহর যুবলীগের আহ্বায়ক সজিবুল ইসলাম সজিব মাস্ক পরে মিছিলে অংশ নেন।

গোয়েন্দা তথ্য বলছে, ওই দিন সকালে ছয় রাস্তার মোড় থেকে মোটরসাইকেলে করে ১০ জন দিনমজুরকে ৬০০ টাকা হাজিরার কথা বলে ভাড়া করে নেয়া হয়। তাদের বলা হয়, তিন ট্রাক বালি ফেলার কাজ করতে হবে।

এক সিসিটিভি ফুটেজে দেখা যায়, দিনমজুরদের হাতে কোদাল-ঝুড়ি নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে হানিফের বাসার সামনে মসজিদের গলিতে। পরে যুবলীগের ব্যানারে তাদের দিয়েই স্লোগান তোলা হয়— ‘হটাও ইউনূস, বাঁচাও দেশ’।

ঘটনার সময় পুলিশ গিয়ে শ্রমিকদের মধ্যে ১০ জনকে আটক করে। যদিও মূল আয়োজক সজিবসহ অন্য মুখোশধারীরা পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন। তিনি বলেন, “যাদের আটক করা হয়েছে, তাদের ঘটনাস্থল থেকেই ধরা হয়েছে।”

কমেন্ট বক্স
ব্রাজিল ভক্তদের জন্য সুসংবাদ, মাঠে ফিরছেন রোনালদিনহো

ব্রাজিল ভক্তদের জন্য সুসংবাদ, মাঠে ফিরছেন রোনালদিনহো