ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চাঁদাবাজি রোধ ও ঈদযাত্রা নির্বিঘ্নে সারাদেশের সড়ক-মহাসড়কে চেকপোস্ট, নদীপথে চলবে টহল

  • আপলোড সময় : ০৩-০৬-২০২৫ ০৫:০৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৬-২০২৫ ০৫:০৮:১১ অপরাহ্ন
চাঁদাবাজি রোধ ও ঈদযাত্রা নির্বিঘ্নে সারাদেশের সড়ক-মহাসড়কে চেকপোস্ট, নদীপথে চলবে টহল
ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজি রোধে সড়ক-মহাসড়ক ও নদীপথে চেকপোস্ট বসিয়েছে র‍্যাব। গরুর ব্যাপারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে শীতালক্ষ্যা নদীতে নিয়মিত টহল দিচ্ছে পুলিশ ও র‍্যাব।

মঙ্গলবার (৩ মে) সরেজমিন দেখা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বগার এলাকায় চেকপোস্ট বসিয়ে বাস, পশুবাহী ট্রাক ও সিএনজিতে তল্লাশি চালাচ্ছে র‍্যাব। যাচাই করা হচ্ছে যানবাহনের কাগজপত্র। হেলমেট না পরায় বেশ কয়েকজন মোটরসাইকেল চালককে জরিমানা করা হয়েছে। দুপুর পর্যন্ত অন্তত ২০টি যানবাহন জব্দ করা হয়েছে বলে জানায় র‍্যাব।

এদিন সকালে নারায়ণগঞ্জের ঢাকেশ্বরী মিল মাঠে বসানো গরুর হাট পরিদর্শন করেন র‍্যাব-১১ এর সিও লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি বলেন, “গরুর ব্যাপারীরা যাতে নিরাপদে চলাচল করতে পারে, সেজন্য শীতালক্ষ্যা নদী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত টহল দিচ্ছে র‍্যাব-১১।”

তিনি জানান, কিছু সন্ত্রাসী ইজারার নাম করে গরু বহনকারী ট্রলার থামিয়ে জোরপূর্বক হাটে নিতে বাধ্য করছে এবং চাঁদা আদায় করছে। এ সংক্রান্ত ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

র‍্যাব জানিয়েছে, ঈদের পর ফিরতি যাত্রাতেও এই অভিযান চলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা