ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

আবারও ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৩:২২:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৩:২২:৪৬ অপরাহ্ন
আবারও ইসরায়েল ভূখণ্ডে মিসাইল হামলা হুতির
ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, তবে তা প্রতিহত করার দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

মঙ্গলবার (৩ জুন) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, হামলার সময় তেলআবিব ও আশপাশের এলাকায় বেজে ওঠে সতর্কতা সাইরেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, সোমবার রাতে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোঁড়া একটি মিসাইল আকাশেই ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাসের ইসরায়েলে আকস্মিক হামলার পর থেকেই হুতি গোষ্ঠী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একাধিকবার ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

জবাবে, ইসরায়েলও হুতিদের শক্ত ঘাঁটি সানা শহরের বন্দর ও বিমানবন্দরে পাল্টা হামলা চালিয়েছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার