ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ব্লিঙ্কেন

  • আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:০০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৪ ০৪:৪৭:৪৩ অপরাহ্ন
সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলেন ব্লিঙ্কেন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ইসরাইল সফর শেষে বুধবার সৌদি আরবে পৌঁছেছেন। রাজধানী রিয়াদে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে দু'নেতা সৌদি-আমেরিকা সম্পর্ক, যৌথ সহযোগিতার ক্ষেত্র এবং সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। বিশেষত গাজা ও লেবাননের বর্তমান পরিস্থিতি, সামরিক অভিযান বন্ধ, নিরাপত্তা ও মানবিক প্রচেষ্টা নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। 

ইসরাইল সফরে ব্লিঙ্কেন ইসরাইলি নেতাদের আহ্বান জানান, হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর এবং গোষ্ঠীটির অনেক ক্ষমতা ধ্বংস হওয়ার পরিপ্রেক্ষিতে গাজা যুদ্ধের অবসানের সুযোগ কাজে লাগানোর জন্য। 

রিয়াদ সফরের আগে ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেন, এখন সময় এসেছে সাম্প্রতিক সাফল্যগুলোকে দীর্ঘমেয়াদী কৌশলগত সফলতায় রূপান্তর করার। ইসরাইলের উদ্দেশ্যে ব্লিঙ্কেন বলেন, ৭ অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি না হতে দেওয়ার বিষয়ে ইসরাইল নিশ্চিত করেছে, এবং এখন তাদের ১০১ ইসরাইলি ও বিদেশি জিম্মিকে ফিরিয়ে আনার পাশাপাশি যুদ্ধ শেষ করার প্রচেষ্টা চালাতে হবে। 

গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে অঞ্চলটি। সেখানে প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখেরও বেশি মানুষ। গাজার অধিকাংশ বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে চলে যেতে বাধ্য হয়েছেন।

ব্লিঙ্কেন আরও বলেন, ইসরাইলকে অবশ্যই পর্যাপ্ত মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে যাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়া যায়। 

ব্লিঙ্কেন সৌদি আরব সফর শেষে কাতার এবং সপ্তাহের শেষে লন্ডন সফরের পরিকল্পনা করেছেন, যেখানে তিনি আরব নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি

মানুষের মস্তিষ্ক দীর্ঘকাল সুস্থ রাখে পারিবারিক সুসম্পর্ক ও জীবন নিয়ে সন্তষ্টি