ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ছুটি দিলেন না বস, ভিডিওকলে বিয়ে করলেন যুবক

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০২:১৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০২:১৬:২০ অপরাহ্ন
ছুটি দিলেন না বস, ভিডিওকলে বিয়ে করলেন যুবক
ভারতীয় নাগরিক আদনান মুহাম্মদ কর্মসূত্রে তুরস্কে থাকেন। বিয়ে করবেন বলে দেশে আসার জন্য বসের কাছে ছুটির আবেদন করেছিলেন তিনি। কিন্তু তুরস্ক থেকে ভারতে এসে বিয়ে করার জন্য যতদিন ছুটির দরকার, তা দিতে অপারগতা জানান কোম্পানির বস। বাধ্য হয়ে ভিডিওকলেই বিয়ের কাজ সম্পন্ন করেন যুবক।সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আদনান মুহাম্মদ ছত্তিসগড়ের বিলাসপুরের বাসিন্দা। তিনি বিয়ের জন্য ভারতে আসার পরিকল্পনা করেছিলেন। তার স্ত্রী হিমাচল প্রদেশের মান্ডিতে থাকেন। কিন্তু তুরস্কে কোম্পানির বস আদনানকে ছুটি দেননি। 

 জানা গেছে, কনের অসুস্থ দাদা মৃত্যুরে আগে নাতনির বিয়ে দেখতে চেয়েছেন। বৃদ্ধের কথায় বিকল্প পথ ভাবেন দুজনেই। এরপর ঠিক করা হয় দেশে ফিরতে দেরি হতে পারে। সেকারণেই শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতে ভিডিওকলের মাধ্যমে মান্ডিতে কনের সঙ্গে বিবাহ সম্পন্ন হয়। 
 ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত সোমবার (৪ নভেম্বর) বরযাত্রী নিয়ে বিলাসপুর থেকে মান্ডিতে যান আদনানের পরিবারের সদস্যরা। সেখানেই কনেপক্ষের উপস্থিতিতে ভিডিওকলে আদনানের সঙ্গে বিয়ের কার্যক্রম সম্পন্ন হয়।কনের চাচা আকরাম মোহাম্মদ বলেন, উন্নত প্রযুক্তির কারণেই অনলাইনে এই বিয়ে সম্ভব হয়েছে।
 
ভিডিওকলের মাধ্যমে বিয়ের ঘটনা এটাই প্রথম নয়। গত বছরের জুলাইয়ে সিমলার এক যুবকের বিয়ে ছিল কুলুর তরুণীর সঙ্গে। কিন্তু ওই সময় হিমাচল প্রদেশে প্রবল ধসের হঠাৎ ধস ও আকস্মিক বন্যায় যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়ে। ফলে বাধ্য হয়ে ভার্চুয়ালিই বিয়ে করেন তারা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার

ডিওএইচএস পূজা মণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার