ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভুটানের বিপক্ষে আজ হামজার প্রথম ম্যাচ, ফাহামিদুল-শমিতের অভিষেক হবে কি?

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৩:৫৬:৪৭ অপরাহ্ন
ভুটানের বিপক্ষে আজ হামজার প্রথম ম্যাচ, ফাহামিদুল-শমিতের অভিষেক হবে কি?
কানাডিয়ান প্রবাসী ফুটবলার শমিত সোম অবশেষে বাংলাদেশে এসেছেন। ফাহামিদুল ইসলাম ও হামজা চৌধুরীর পর তিনিই তৃতীয় বহুল আলোচিত বিদেশে জন্ম নেওয়া ফুটবলার, যিনি বাংলাদেশের হয়ে খেলার লক্ষ্য নিয়ে এসেছেন।

বুধবার (৪ জুন) ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শমিত। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। ফুল দিয়ে তাকে বরণ করা হয়।

মিডিয়ার সঙ্গে আলাপকালে শমিত বলেন, “এখানে এসে সবাইকে দেখতে সত্যিই রোমাঞ্চকর লাগছে। ফুটবলের প্রতি দেশের মানুষের আবেগ আমাকে মুগ্ধ করেছে। আশা করি, আমরা দল হিসেবে ভালো করতে পারব। দলের সঙ্গে দেখা করতে আর তর সইছে না।”

তিনি আরও জানান, কোচের সঙ্গে তার ইতোমধ্যেই আলোচনা হয়েছে খেলার কৌশল ও নিজের ভূমিকা নিয়ে। “দুই দিন অনুশীলন করতে পারিনি ভ্রমণের কারণে। তাই দলের সঙ্গে মাঠে নামার অপেক্ষায় আছি,”—বলেন শমিত।

এদিকে, আজই ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে ঘরের মাঠে প্রথমবারের মতো দেখা যেতে পারে হামজা চৌধুরীকে। ফাহামিদুল ইসলামের অভিষেকের সম্ভাবনাও রয়েছে।

তবে সবচেয়ে বড় প্রতীক্ষা ১০ জুনের জন্য। সেদিন এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ঢাকায় সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে শমিত সোমের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা