ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস
যুদ্ধে নতুন মোড়

রাশিয়ায় তাণ্ডব চালাতে ইউক্রেনকে লাখো ড্রোনের বহর দিচ্ছে ব্রিটেন

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৫:২৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৫:২৪:২৫ অপরাহ্ন
রাশিয়ায় তাণ্ডব চালাতে ইউক্রেনকে লাখো ড্রোনের বহর দিচ্ছে ব্রিটেন
রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইউক্রেনকে আরও শক্তিশালী করতে এবার এক লাখ ড্রোন সরবরাহের ঘোষণা দিল যুক্তরাজ্য। আগের প্রতিশ্রুতির তুলনায় যা প্রায় দশ গুণ বেশি। ব্রিটিশ সরকারের দাবি, ২০২৬ সালের এপ্রিলের মধ্যেই ড্রোনগুলো হস্তান্তর সম্পন্ন হবে।

বুধবার (৪ জুন) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
প্রতিবেদনে বলা হয়, মানববিহীন এই উড়োযানগুলো যুদ্ধের গতিপথ পাল্টে দিয়েছে। যুক্তরাজ্য বলছে, রাশিয়ার আগ্রাসনের মুখে ইউক্রেনের দীর্ঘ প্রতিরোধ সংগ্রামে ড্রোনের ব্যবহার কার্যকর প্রমাণিত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই ঘোষণার পেছনে রয়েছে যুক্তরাজ্যের সদ্য গৃহীত কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনা, যার মূল বার্তা—"প্রযুক্তিনির্ভর ও আক্রমণাত্মক সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।"

বিশ্লেষকদের মতে, এই সহায়তার ঘোষণা এসেছে এমন এক সময়, যখন ব্রাসেলসে ৫০টি দেশের অংশগ্রহণে ইউক্রেন ডিফেন্স কন্টাক্ট গ্রুপের বৈঠক বসেছে। যুক্তরাজ্য সেখানে সহ-আয়োজক, জার্মানির সঙ্গে।

বৈঠকে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, “শুধু ড্রোন নয়, এই বছরই আমরা ইউক্রেনকে ১ লাখ ৪০ হাজার গোলাবারুদ সরবরাহ করেছি। পাশাপাশি ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের পরিকল্পনাও রয়েছে।”

ড্রোন সহায়তার জন্য ঘোষিত এই ৩৫০ মিলিয়ন পাউন্ডের প্যাকেজটি যুক্তরাজ্যের ঘোষিত ৪.৫ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তা পরিকল্পনার অংশ, যা যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের পাশে থাকার ব্রিটিশ প্রতিশ্রুতিকে আরও জোরালো করলো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা