ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতের অপপ্রচার রুখতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: দুদু

  • আপলোড সময় : ০৪-০৬-২০২৫ ০৫:৩৩:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৬-২০২৫ ০৫:৩৩:০৬ অপরাহ্ন
ভারতের অপপ্রচার রুখতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই: দুদু
পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে— এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তার মতে, এসব মোকাবিলার একমাত্র পথ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন।

বুধবার (৪ জুন) নারায়ণগঞ্জের ফতুল্লার কাঠেরপুল এলাকায় সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, “দেশের অভ্যন্তরে অন্তর্বর্তী সরকার যেন বিভ্রান্ত না হয় কিংবা কোনো ভুল পথে না যায়— এজন্যই বিএনপি প্রয়োজনীয় সমালোচনা করে। এমন কোনো বক্তব্য বা সিদ্ধান্ত যেন না আসে, যাতে বিরোধী দলের ঐক্য বিনষ্ট হয়।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার সরকারের পতনের পরও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান সরকার ‘সংস্কার’-এর কথা বলে আসলে শেখ হাসিনার মতো ‘উন্নয়নের শবক’ শোনাচ্ছে। ফ্যাসিবাদকে মাটি চাপা দিতে হলে প্রয়োজন গণতান্ত্রিক সরকার। আর নির্বাচিত সরকার রাষ্ট্রক্ষমতায় না এলে সংকট কাটবে না।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা