ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা ডিএসসিসির

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০২:০২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০২:০২:৩৫ অপরাহ্ন
১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের ঘোষণা ডিএসসিসির
ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এবার ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী ও প্রয়োজনীয় সংখ্যক যানবাহন প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক শাজাহান মিয়া।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে ঈদের জামাত, কোরবানির পশুর হাট ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রশাসক শাজাহান মিয়া বলেন, “ঈদের দিন বিকেল থেকেই বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হবে। আমরা ১২ ঘণ্টার মধ্যেই সব বর্জ্য অপসারণে দৃঢ় প্রতিজ্ঞ। এর জন্য ১০ হাজার পরিচ্ছন্নতাকর্মী প্রস্তুত রয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক গাড়িও রাখা হয়েছে। প্রয়োজনে অন্যান্য সংস্থা থেকেও গাড়ি সংগ্রহ করা হবে।”

তিনি আরও জানান, কোথাও যদি কোরবানির বর্জ্য পড়ে থাকে, তাহলে নাগরিকরা হটলাইন বা কন্ট্রোল রুমে অভিযোগ করতে পারবেন। এজন্য ২৪ ঘণ্টা হটলাইন ও কন্ট্রোল রুম চালু থাকবে।

পশুর হাট প্রসঙ্গে প্রশাসক বলেন, “ঢাকা দক্ষিণে ৮টি পশুর হাট রয়েছে। প্রতিটি হাটের জন্য একটি করে ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। হাটগুলোতে মোবাইল কোর্ট, আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে, যাতে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় থাকে।”

ডিএসসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে পরিচ্ছন্নতা রক্ষা ও নগরবাসীর ভোগান্তি এড়াতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬