ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

গতবারের মতো ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না: আইজিপি

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৩:৩৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৩:৩৮:৪৭ অপরাহ্ন
গতবারের মতো ঈদযাত্রা নির্বিঘ্ন করা সম্ভব হচ্ছে না: আইজিপি
যানবাহনের গতি কিছুটা ধীর থাকলেও কোথাও যেন থেমে না থাকে—সেদিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তবে যাত্রীচাপ বেশি থাকায় গত ঈদুল ফিতরের মতো এবারের ঈদযাত্রা পুরোপুরি নির্বিঘ্ন রাখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (৫ জুন) সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘এবার ঈদের আগে ছুটি কম। তাই মানুষ হুড়োহুড়ি করে ঘরে ফিরছে। ফলে যানবাহনের চাপ অনেক বেশি। চেষ্টা সত্ত্বেও চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তবু যাত্রা স্বস্তিদায়ক রাখতে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সড়কের মাঝে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানোয় কোথাও কোথাও জটলা তৈরি হচ্ছে। যাত্রীদের বুঝিয়ে বলা হচ্ছে, যেন সড়কের মাঝখান থেকে গাড়িতে না ওঠেন। বলপ্রয়োগ নয়, আমরা মানুষকে বুঝিয়ে পরিস্থিতি সামলাতে চাই।’

 

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ