ঢাকা , শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু আটক প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক করেছে ইরান হাদির হামলাকারীর ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কারের ঘোষণা হাদি সুস্থ না হওয়া পর্যন্ত তার অসমাপ্ত কাজ আমি করব ইনশাআল্লাহ: মাহমুদুর রহমান শাহরুখ খানকে দেখেই হাত বাড়িয়ে দিলেন মেসি চট্টগ্রামের ১৬ আসনে ৪২ ম্যাজিস্ট্রেট নিয়োগ হাদির বিষয়ে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই: ডা. সায়েদুর রহমান ফের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদীকে গ্রেফতার করল ইরান নিবিড় পর্যবেক্ষণে হাদি, হাসপাতালে ভিড় না করার আহ্বান তাসনিম জারার তফসিলকে স্বাগত জানিয়ে দায়িত্বশীলদের নতুন নির্দেশনা দিলেন জামায়াত আমির ওসমান হাদী গুলিবিদ্ধ, নেওয়া হয়েছে ঢামেকে বিএনপি কখনো ধর্মের নামে রাজনীতিতে বিভক্তি আনতে চায় না: সালাহউদ্দিন জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সংসদ ভেঙে দিলেন থাই প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করলো বুলগেরিয়া সরকার রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যার ঘটনায় কিশোর গ্রেফতার গলায় পোড়া দাগ ছিল একমাত্র ক্লু, যেভাবে ধরা পড়েন আয়েশা বিয়ে ও তালাক নিবন্ধন ডিজিটালাইজ করার নির্দেশ হাইকোর্টের ত্বকে বয়সের ছাপ? দূর করবে এই ৪ পানীয় মদ বিক্রির নিয়ম আরও শিথিল করল সৌদি

মুক্তির আগেই রেকর্ড ভাঙছে হাউজফুল ৫

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:২৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:২৭:৪৪ অপরাহ্ন
মুক্তির আগেই রেকর্ড ভাঙছে হাউজফুল ৫
অবশেষে দর্শকদের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বলিউডের জনপ্রিয় হাসির ফ্র্যাঞ্চাইজি ‘হাউজফুল’-এর পঞ্চম কিস্তি মুক্তি পাচ্ছে আগামীকাল, ৬ জুন। এরইমধ্যে সিনেমাটি ঘিরে উন্মাদনা চূড়ায় পৌঁছেছে।

মুক্তির আগেই রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছে 'হাউজফুল ৫'। ইতিমধ্যে ট্রেলার ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। আর সেই সঙ্গে অগ্রিম টিকিট বিক্রিতেও বাজিমাত করছে ছবিটি।

সিনেমাটিতে থাকছেন পুরোনো চেনা মুখ—অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন ও নানা পাটেকর। দীর্ঘদিন পর একসঙ্গে বড়পর্দায় তাঁদের দেখার জন্য মুখিয়ে আছে দর্শকরা। আর তাই টিকিট বুকিংয়ে হুমড়ি খেয়ে পড়েছেন ভক্তরা।

স্যাচনিল্ক-এর প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৯৩ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। সিনেমাটি শুধুমাত্র ২ডি-তেই মুক্তি পাচ্ছে। প্রথম দিনই চালানো হবে ১১ হাজারের বেশি শো। আর প্রথম দিন সন্ধ্যা পর্যন্ত টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ২ কোটি ৭৮ লাখ রুপি।

তবে ব্লক সিটসহ সেই আয় গিয়ে ঠেকেছে প্রায় ৬ কোটি ৭৬ লাখে। অগ্রিম বুকিংয়ের হিসেবে ইতোমধ্যেই 'হাউজফুল ৫' ছাড়িয়ে গেছে ‘কেশরী চ্যাপ্টার টু’-কে। মাধবন ও অনন্যা পান্ডে অভিনীত সেই ছবিটির আয় ছিল ১ কোটি ৮৪ লাখ রুপি।

২০১৯ সালে দীপাবলিতে মুক্তি পাওয়া 'হাউজফুল ৪' অগ্রিম বুকিং থেকে আয় করেছিল ৮ কোটি রুপি, প্রথম দিন ব্যবসা করেছিল ১৯ কোটি ৮ লাখ। সেই তুলনায় হাউজফুল ৫-এর শুরুই যেন ঝড়ের মতো।

এই ফ্র্যাঞ্চাইজির প্রতিটি ছবিই ব্যবসাসফল।
  • প্রথম কিস্তি আয় করেছিল ১১৯ কোটি রুপি।
  • দ্বিতীয়টি ১৮৮ কোটি।
  • তৃতীয় ছবির আয় ছিল ১৮৫ কোটি।
  • ‘হাউজফুল ৪’ তুলেছিল প্রায় ২৯৬ কোটি রুপি।

এখন দেখার বিষয়—অক্ষয় কুমার অভিনীত এই কিস্তি আগের রেকর্ড ভেঙে দিতে পারে কিনা। দীর্ঘদিন ধরে অক্ষয়ের একটা সুপারহিট ছবির জন্য অপেক্ষায় ছিলেন ভক্তরা। ‘হাউজফুল ৫’ হয়তো সেই প্রত্যাশার জবাব হয়ে উঠতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি