ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মহাসড়কে যানজটের কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৪০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৬-২০২৫ ০৪:৪০:২৩ অপরাহ্ন
মহাসড়কে যানজটের কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈদুল আজহা সামনে রেখে ঢাকায় গরুবাহী ট্রাক ও গাড়ির চাপ বেড়েছে। সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। এর ফলে রাজধানীর প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলোতে কিছুটা যানজট তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সবাই যদি ডিসিপ্লিন মেনে চলে, ধৈর্য ধারণ করে তাহলে যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উভয়ই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গাড়ি চালানো, কোরবানির পশুবাহী ট্রাক চলাচল, পথচারীদের রাস্তা পারাপার—সবক্ষেত্রেই নিয়ম মেনে চলার আহ্বান জানাই। তবেই সড়কে শৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে।"

তিনি জানান, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের তেমন অভিযোগ মেলেনি। ঈদের আগের স্বাভাবিক ভ্রমণচাপে সড়কে যানবাহন ও যাত্রীর সংখ্যা বেড়েছে ঠিকই, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ট্রাফিক বিভাগ সজাগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনের সময় উপদেষ্টা যাত্রীদের সঙ্গে কথা বলেন, অতিরিক্ত ভাড়া বা হয়রানির অভিযোগ খতিয়ে দেখেন। এরপর তিনি যান গাবতলী কোরবানির পশুর হাটে। হাট পরিদর্শনের সময় তিনি বলেন, "এবার কোরবানির হাটের ব্যবস্থাপনা অন্যান্য বছরের তুলনায় অনেক ভালো। দামও তুলনামূলকভাবে যৌক্তিক। বরং কিছু কিছু জায়গায় দাম কমই মনে হচ্ছে। এতে ক্রেতারা উপকৃত হচ্ছেন।"

নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, "ঈদকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে এবং ভবিষ্যতেও তা বজায় রাখার চেষ্টা থাকবে।"

তিনি আশ্বস্ত করে বলেন, "বাজারে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। কোনো সংকট নেই। কেউ পশু কিনতে এসে খালি হাতে ফিরবেন না।"

পরিদর্শনকালে তিনি রাজধানীর মিরপুর ও কাফরুল থানাসহ পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ইউনিট পরিদর্শন করেন এবং মাঠপর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম