ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

সীমান্তে পুশ ইন ও কোরবানির চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি

  • আপলোড সময় : ০৬-০৬-২০২৫ ০১:১৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৬-২০২৫ ০১:১৮:১৭ অপরাহ্ন
সীমান্তে পুশ ইন ও কোরবানির চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে বিজিবি
চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্তে গরু ও কোরবানির চামড়া পাচার রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বহুগুণে বাড়ানো হয়েছে।

শুক্রবার (৬ জুন) সকালে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান।

তিনি বলেন, “ঈদুল আজহা উপলক্ষে গরু চোরাচালান ও চামড়া পাচার প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। অভ্যন্তরীণভাবে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। বিশেষ করে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় খামারিরা ব্যাপক উৎপাদন করেছেন।”

খামারিরা যাতে ন্যায্য মূল্য পান, সে লক্ষ্যে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু আসা ঠেকাতে সীমান্তে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া ঈদের পর চামড়া পাচারের সম্ভাবনার কথা মাথায় রেখে সীমান্ত চেকপোস্টগুলোতে অতিরিক্ত নজরদারি বসানো হয়েছে।

এসময় সীমান্ত দিয়ে পুশ ইন প্রতিরোধে বিজিবির প্রস্তুতির কথাও তুলে ধরেন কর্নেল নাজমুল। তিনি বলেন, “বেআইনিভাবে কেউ যেন সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে, সে জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। ইতোমধ্যে বিএসএফের সঙ্গে নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়গুলোতে প্রতিবাদ জানানো হচ্ছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক আসিফ আহমদ এবং কোম্পানি কমান্ডার সুবেদার এনামুল হোসেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা