ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার

কলম্বিয়ার রাষ্ট্রপতি প্রার্থীকে গুলি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০১:৩৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০১:৩৩:৩২ অপরাহ্ন
কলম্বিয়ার রাষ্ট্রপতি প্রার্থীকে গুলি
কলম্বিয়ার রাজধানী বোগোটায় নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হয়েছেন রাষ্ট্রপতি প্রার্থী মিগুয়েল উরিবে টারবে (৩৯)। শনিবার (৭ জুন) এক পার্কে ভাষণ দেওয়ার সময় তাকে লক্ষ্য করে তিনবার গুলি ছোড়া হয়, যার মধ্যে দুটি গুলি তার মাথায় লাগে এবং একটি হাঁটুতে। তিনি বর্তমানে সান্তে ফে ক্লিনিকে চিকিৎসাধীন এবং আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ঘটনাস্থল থেকে ১৫ বছর বয়সী এক কিশোরকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। হামলার সময়কার একটি ভিডিওতে দেখা যায়, গুলির মুহূর্তে দর্শনার্থীরা চিৎকার করে দৌড়ে পালিয়ে যায়।

উরিবের স্ত্রী মারিয়া ক্লডিয়া টারাজোনা জানিয়েছেন, তার স্বামী জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন এবং তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

উরিবে কলম্বিয়ার ডানপন্থী রাজনৈতিক দল ‘সেন্ট্রো ডেমোক্রেটিক পার্টি’র প্রার্থী হিসেবে আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। দলটি এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, “এই বর্বরতা কলম্বিয়ার গণতন্ত্র ও স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও এ হামলার নিন্দা জানিয়ে একে ‘গণতন্ত্রের জন্য সরাসরি হুমকি’ হিসেবে অভিহিত করেছেন।

উল্লেখ্য, মিগুয়েল উরিবে কলম্বিয়ার একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তার বাবা একজন ইউনিয়ন নেতা ও ব্যবসায়ী এবং মা ডায়ানা টারবে ছিলেন একজন সাংবাদিক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গাজীপুর জেলা কারাগারে কর্মরত  কর্মকর্তার বদলি

গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি