ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

কানাডার দুই প্রদেশে জরুরি অবস্থা বহাল

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০২:২৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০২:২৯:৪৫ অপরাহ্ন
কানাডার দুই প্রদেশে জরুরি অবস্থা বহাল
কানাডার ম্যানিটোবা ও সাসকাচুয়ান প্রদেশে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত জনজীবন। দাবানলের ভয়াবহতা বিবেচনায় প্রদেশ দুটিতে জরুরি অবস্থা বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (৭ জুন) বার্তাসংস্থা এপি’র এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে জানানো হয়, ম্যানিটোবায় দাবানল ছড়িয়ে পড়েছে এক হাজার বর্গমাইলেরও বেশি এলাকায়। রাজ্যটিতে বর্তমানে সক্রিয় রয়েছে ২৭টি দাবানল, যার মধ্যে ৮টি নিয়ন্ত্রণের বাইরে। ইতোমধ্যে প্রায় ১৯ হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। অনেকেই আশ্রয় নিয়েছেন নায়াগ্রা ফলস অঞ্চলে।

অপরদিকে, সাসকাচুয়ানে সক্রিয় রয়েছে ২৪টি দাবানল। দাবানলের ভয়াবহতায় ঘর ছেড়েছেন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ। এতে পুড়ে গেছে হাজার হাজার হেক্টর বনভূমি। ঘন কালো ধোঁয়ার কারণে টরেন্টো, অটোয়া ও মন্ট্রিলসহ আশপাশের অনেক শহরে বায়ুদূষণ আশঙ্কাজনক হারে বেড়েছে।

উল্লেখ্য, গত মাসে শুরু হওয়া দাবানল ধীরে ধীরে কানাডার মধ্য ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ে। ম্যানিটোবা প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয় গত মাসের শেষ বৃহস্পতিবার। পরিস্থিতির অবনতি হওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। একই সঙ্গে, আলবার্টা প্রদেশের কিছু এলাকায় তেল ও গ্যাস উত্তোলন কার্যক্রমও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী