ঢাকা , রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ , ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের হাতে আর কোনো উপায় ছিল না: দীনেশ ত্রিবেদী ১ দিনের রিমান্ডে মেজর (অব.) আখতারুজ্জামান ৩ মাসের মধ্যে সরছে গুলিস্থান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল: ডিএমপি কমিশনার কড়া নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চালান বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়তে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী সেনাবাহিনীর নিরাপত্তায় রূপপুরে যাচ্ছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন এমপি ফেরদৌসী মিষ্টি অপারেশন ক্লিন হার্টের পরিকল্পনা নেই সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে পাকিস্তান দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে প্রচারিত হবে মুন অ্যালার্টের নিখোঁজ বার্তা ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তেল আবিবগামী ফ্লাইটে ভারতীয় পাইলটকে ছুরিকাঘাত, মাঝ আকাশে ‘ডেথ ডাইভ’ জামিন পেলেন গাজী নজরুলের স্ত্রী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার দ্বিতীয় স্ত্রীর স্বজনদের সাথে এমপি গাজী নজরুলের আপস-মীমাংসা ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে: আমীর খসরু

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০৪:১৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০৪:১৮:৫১ অপরাহ্ন
ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে: আমীর খসরু
অন্তর্বর্তী সরকারের অধীনে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন আদৌ হবে কি না, সে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে গভীর রাজনৈতিক সংকট সৃষ্টি হতে পারে।

রোববার (৮ জুন) সকালে চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন,“বেশিরভাগ রাজনৈতিক দল চায় ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হোক। এরপর রমজান, এসএসসি-এইচএসসি পরীক্ষা, কালবৈশাখী—সব মিলিয়ে একটি অস্থির সময় শুরু হবে। এমন বাস্তবতায় নির্বাচনের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।”

তিনি দাবি করেন, ডিসেম্বরে নির্বাচন আয়োজন সম্ভব, তবে এর পথে প্রধান বাধা হচ্ছে সরকার ও নির্বাচনী ব্যবস্থার ওপর ‘প্রভাব’।
তার ভাষায়,“নির্বাচন পিছিয়ে দেওয়ার পেছনে যারা কাজ করছে, তাদের সেই প্রভাব থেকে সরকার মুক্ত হয়ে নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবে কি না, তা নিয়ে এখনো বড় সংশয় রয়েছে।”

এই পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের রূপরেখা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা।

কমেন্ট বক্স
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা