ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ , ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস

ইলন মাস্ককে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে ট্রাম্পের হুঁশিয়ারি

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৫ ০৫:০৪:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৫ ০৫:০৪:২৮ অপরাহ্ন
ইলন মাস্ককে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে ট্রাম্পের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, ইলন মাস্ক যদি ডেমোক্র্যাটদের সহায়তা করেন, তাহলে তাকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। মাস্কের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন তিনি।

শনিবার (৭ জুন) এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি তার সঙ্গে আর কথা বলতে চাই না। আমি এখন অন্য অনেক বিষয়ে ব্যস্ত।”

২০২৪ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা শুরু হলে মাস্ককে ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে দেখা যায়। সে সময় তার নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেন এবং ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের প্রচারণা তহবিলে কমপক্ষে ২৮ কোটি ৮০ লাখ ডলার অনুদান দেন মাস্ক।

নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডজ)’ নামে একটি দপ্তর গঠন করেন এবং মাস্ককে প্রধান হিসেবে নিয়োগ দেন।

তবে, সম্প্রতি কর মওকুফ ও প্রতিরক্ষা খাতে ব্যয় বৃদ্ধি সংক্রান্ত একটি বিলে মতানৈক্য তৈরি হলে মাস্ক মে মাসের শেষ দিকে পদত্যাগ করেন। এরপর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেন তিনি।

মাস্ক অভিযোগ করেন, তার আর্থিক সহায়তা ছাড়া ট্রাম্প প্রেসিডেন্ট হতে পারতেন না। একইসঙ্গে, ট্রাম্পের অতীত সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন এবং বিতর্কিত ব্যক্তি জেফ্রি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সংশ্লিষ্টতার দাবি করেন।

এ ঘটনার পর থেকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে ট্রাম্প-মাস্ক সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান

রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান