ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি

পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনা সংক্রমণ

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৩০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৩০:২৫ অপরাহ্ন
পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে করোনা সংক্রমণ
ভারতে ফের বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩ জনে।

বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গেও সংক্রমণ ঊর্ধ্বমুখী। সেখানে বর্তমানে ৬৯৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

তবে আশার কথা, আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে উঠছেন এবং হাসপাতাল থেকে ছাড়াও পাচ্ছেন।

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর জানায়, যেসব রোগী আক্রান্ত হয়েছেন, তাদের অনেকেই ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন।

এ বিষয়ে চিকিৎসক এসএন পোদ্দার বলেন, সংক্রমণ যেমন বাড়ছে, তেমনি সুস্থতার হারও বাড়ছে। তবে স্বাস্থ্যসচেতনতা এখন জরুরি। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার, ঘরে ফিরে হাত ধোয়া ও পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার পরামর্শ দেন তিনি।

শ্বাসকষ্ট, সর্দি-কাশি বা জ্বর দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তিনি। আতঙ্ক নয়, সচেতনতা প্রয়োজন বলেও উল্লেখ করেন এই চিকিৎসক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মসজিদে দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি

মসজিদে দান করা এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি