ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

এখনো পেনাল্টি পাননি ক্যাবরেরা, চাকরি নিয়ে চিন্তিত নন

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৪২:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৪২:০৭ অপরাহ্ন
এখনো পেনাল্টি পাননি ক্যাবরেরা, চাকরি নিয়ে চিন্তিত নন
বাংলাদেশ ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আছেন তিন বছরেরও বেশি সময় ধরে। তবুও দল নির্বাচন থেকে শুরু করে খেলার কৌশল—সবকিছু নিয়েই প্রশ্ন উঠছে ফুটবল অঙ্গনে।

এই প্রেক্ষাপটে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবার (১০ জুন) ঢাকায় যে প্রীতি ম্যাচটি হচ্ছে, সেটিকে ক্যাবরেরার জন্য আরেকটি ‘পড়ালেখার পরীক্ষা’ বলেই দেখছেন অনেকে।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচকে প্রশ্ন করা হয়—চাকরি হারানোর আশঙ্কা কি আছে? জবাবে হাস্যরসের ভঙ্গিতে ক্যাবরেরা বলেন, “আমার যতদূর মনে পড়ে, চুক্তির মেয়াদ ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত। সুতরাং এটা নিয়ে আমি ভাবছি না। এখন আমার সব মনোযোগ কালকের ম্যাচে।”

তবে কোচ যতই নিশ্চিন্ত দেখান না কেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইলে আলোচনার মাধ্যমে তার সঙ্গে চুক্তি আগেভাগেই শেষ করতে পারে।

ম্যাচ নিয়ে বাড়তি কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নে স্প্যানিশ কোচ বলেন, “না, আমরা ম্যাচের জন্য প্রস্তুত। মাঠে নামছি জয়ের লক্ষ্যেই।”

এশিয়ান কাপ বাছাইপর্বে নির্ধারিত সময়ের খেলা ড্র হলে তা ড্র হিসেবেই থেকে যায়—অতিরিক্ত সময় বা টাইব্রেকারের কোনো সুযোগ নেই।

তবে ম্যাচ চলাকালীন পেনাল্টি পেলে কে শট নেবেন—এ প্রশ্নে চমকপ্রদ তথ্য দেন কোচ ক্যাবরেরা। বলেন, “বাংলাদেশ দলের হয়ে আমি ৩২টি ম্যাচ কোচিং করিয়েছি। কিন্তু একবারও পেনাল্টির মুখ দেখিনি। তবে আমাদের দলে দক্ষ পেনাল্টি শুটার অবশ্যই রয়েছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী