ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই: সারজিস আলম

  • আপলোড সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৬-২০২৫ ০৩:৪৮:৫৭ অপরাহ্ন
সংস্কার নিশ্চিত হলে এপ্রিলে নির্বাচন নিয়ে দ্বিমত নেই: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আগামী এপ্রিলের নির্বাচন নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই, তবে তার আগে চাই দৃশ্যমান বিচারিক কার্যক্রম, মৌলিক সংস্কার এবং নির্বাচনকালীন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষ ভূমিকা।”

সোমবার (৯ জুন) দুপুরে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, “নির্বাচনের সময় যেন আর কালো টাকার প্রভাব, পেশিশক্তির অপব্যবহার, ভোটকেন্দ্র দখল বা ব্যালট পেপার চুরির মতো অনিয়ম না ঘটে। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে সব দল সমান সুযোগ পাবে। একটা লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা বিগত সময়ের মতো কারো ক্ষমতার অপব্যবহারের শিকার হতে চাই না। নির্বাচনকালীন সরকারকে পেশাদারিত্ব দেখাতে হবে। ভোটকেন্দ্র কিংবা নির্বাচনী এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে।”

এ সময় তার সঙ্গে ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সদর উপজেলা শাখার সমন্বয়ক তানবিরুল বারী নয়নসহ স্থানীয় নেতারা।

পরে চৌরঙ্গী মোড়ে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সারজিস আলম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’