ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

স্টেডিয়ামের বাইরে জনসমুদ্র, সিঙ্গাপুর বধে হামজা-জামালদের সমর্থনে ভক্তরা

  • আপলোড সময় : ১০-০৬-২০২৫ ০৪:০৪:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৬-২০২৫ ০৪:০৪:৩৮ অপরাহ্ন
স্টেডিয়ামের বাইরে জনসমুদ্র, সিঙ্গাপুর বধে হামজা-জামালদের সমর্থনে ভক্তরা
মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে জমজমাট ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। পূর্ব ঘোষণামতো দুপুর ২টায় স্টেডিয়ামের গেট খোলা হলেও তার চেয়ে কয়েক ঘণ্টা আগে থেকেই মাঠের চারপাশ ভরে যায় উৎসাহী সমর্থকদের ঢল।

জাতীয় স্টেডিয়াম এবং গুলিস্তান মোড় এলাকায় সকাল থেকেই ফুটবলপ্রেমীরা জমায়েত হতে থাকেন। বাংলাদেশ দলের জার্সি পরিহিত অনেক সমর্থক দলবদ্ধভাবে উপস্থিত ছিলেন। হাতে জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে তারা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। এক সমর্থকের ব্যানারে লেখা ছিল, ‘হামজা-শোমিত-ফাহমিদুলের ঠিকানা; পদ্মা মেঘনা যমুনা’। আরেকজনের প্ল্যাকার্ডে দেখা যায়, ‘কোটি মানুষের প্রাণের সুর; বাংলার ফুটবল ফিরে আসুক’— এমন উদ্দীপনা ফুটছিল সবখানে।

কেউ নিজের চুলের স্টাইল হামজা চৌধুরীর মতো কেটে নিয়েছেন, কেউ মিডফিল্ডের শক্তি নিয়ে আলোচনা করছিলেন। সমর্থকরা মনে করছেন, মিডফিল্ডের দক্ষতায় অনেক অ্যাসিস্ট পাওয়া সম্ভব হলেও উইঙ্গারদের সঠিক গোল করতে পারাটাও জরুরি।

দক্ষিণ এশিয়ার সেরা মিডফিল্ড হিসেবে চিহ্নিত বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শোমিত শোম ও ফাহমিদুলের ওপর আশা রাখতে দেখা যাচ্ছে। মহাদেশীয় এই প্রতিযোগিতায় জয় ছাড়া অন্য কিছু ভাবছে না লাল-সবুজের দল।

মাঠে প্রবেশের জন্য বিকেল ৫টার পর আর গেট খোলা থাকবে না, তাই দর্শকরা আগেভাগেই স্টেডিয়ামের প্রতিটি গেটে জড়ো হয়ে নিজেদের আসন নিশ্চিত করছেন।

উৎসবমুখর পরিবেশে মাঠে জমে উঠতে চলেছে ম্যাচ। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন লাল-সবুজের সাফল্যের জন্য।

কমেন্ট বক্স