ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

ভারতে বিমান বিধ্বস্ত: বিদেশি আরোহী ছিলেন ৬১ জন

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৫:৪৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৫:৪৮:৩১ অপরাহ্ন
ভারতে বিমান বিধ্বস্ত: বিদেশি আরোহী ছিলেন ৬১ জন
ভারতের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট। লন্ডনগামী এআই-১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার (১২ জুন) উড্ডয়নের মাত্র পাঁচ মিনিট পরই দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানটিতে মোট আরোহী ছিলেন ২৪২ জন। এর মধ্যে ২৩২ জন যাত্রী এবং ১০ জন কেবিন ক্রু। যাত্রীদের মধ্যে বিদেশি ছিলেন ৬১ জন। তাদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডিয়ান ও ৭ জন পর্তুগিজ নাগরিক। বাকি ১৬৯ জন ছিলেন ভারতীয় নাগরিক।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা গেছে, ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠছে। ইতোমধ্যে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে, এবং এলাকাটি ঘিরে দিয়েছে পুলিশ। নিরাপত্তার স্বার্থে ওই সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়েছে।

বিমানটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত হতাহতের কোনো আনুষ্ঠানিক তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক