ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

সমু চৌধুরী ঈদ করেছেন যশোরে, বাড়ি ছাড়েন শুটিংয়ের কথা বলে

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫২:৫১ অপরাহ্ন
সমু চৌধুরী ঈদ করেছেন যশোরে, বাড়ি ছাড়েন শুটিংয়ের কথা বলে
জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরীকে নিয়ে সম্প্রতি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে ময়মনসিংহের গফরগাঁওয়ের এক মাজারের পাশে বটগাছের নিচে শুয়ে থাকতে দেখা যায়। ছবিটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ধারণা করেন, তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছেন।

তবে বিষয়টির সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হয় তার পরিবারের সঙ্গে। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্বজন জানান, সমু চৌধুরী ঈদ উদযাপন করতে যশোরে গ্রামের বাড়িতে গিয়েছিলেন এবং সবার সঙ্গে ঈদও করেছেন। মঙ্গলবার তিনি জানান, ঢাকায় শুটিং আছে, সেই উদ্দেশ্যেই তিনি রওনা দেন। কিন্তু তিনি কীভাবে ময়মনসিংহের ওই মাজারে পৌঁছালেন, তা পরিবারের কেউ নিশ্চিতভাবে জানেন না।

স্বজনরা আরও জানান, তার মানসিক ভারসাম্যহীনতার খবর গুজব। ছবি ছড়িয়ে পড়ার পর পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং পরিস্থিতি সম্পর্কে সমু চৌধুরীর মাকেও অবহিত করা হয়।

অভিনয়শিল্পীদের সংগঠন "অভিনয় শিল্পী সংঘ"-এর সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু এ বিষয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানান: “সমু চৌধুরী আমাদের প্রিয় সমু’দা এখন অভিনয়শিল্পী সংঘের তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সংগঠন থেকে দ্রুত খোঁজখবর নিই। আপাতত আমরা তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। তাঁর মানসিক ও শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে যত দ্রুত সম্ভব ঢাকায় আনা হবে। তাঁর পরিবারের সঙ্গেও যোগাযোগ চলছে।”

উল্লেখ্য, সমু চৌধুরী এখনও ব্যাচেলর। ঢাকার মিরপুরে মা ও ছোট ভাইয়ের পরিবার নিয়ে থাকেন।

এই ঘটনাটি তার ভক্ত ও সহকর্মীদের মধ্যে বেশ উদ্বেগ সৃষ্টি করলেও, সংগঠন ও পরিবার দ্রুত পদক্ষেপ নেওয়ায় সবাই কিছুটা আশ্বস্ত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’