ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বাউফলে বিদ্যুৎ বিভ্রাট: গরমে হাসপাতালের রোগীদের কষ্ট চরমে

  • আপলোড সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫৬:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৫ ০৬:৫৬:২৯ অপরাহ্ন
বাউফলে বিদ্যুৎ বিভ্রাট: গরমে হাসপাতালের রোগীদের কষ্ট চরমে
পটুয়াখালীর বাউফলে বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছে জনজীবন। টানা দুইরাত (রবিবার ও সোমবার) ১২টার পর থেকে পুরো উপজেলা বিদ্যুৎহীন থাকায় অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। অস্বাভাবিক গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। স্বজনরা গভীর রাতে হাসপাতালে ছুটে গেলেও মিলছে না ন্যূনতম সেবা। ৫০ শয্যার বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ না থাকায় রোগীদের ওয়ার্ড অন্ধকারে ডুবে আছে, ঘুরছে না পাখা। সারারাত একবারের জন্যও চলেনি ফ্যান।

রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে থাকতে হচ্ছে হাসপাতালের ফ্লোরে। স্বজনরা হাত পাখা ও চিকিৎসা পত্র নেড়ে বাতাস দিয়ে রোগীদের স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন, তবে তা ফলপ্রসূ হচ্ছে না। অন্যদিকে, হাসপাতালের ডাক্তার, নার্স ও স্টাফদের কক্ষে ঠিকই চলছে ফ্যান ও লাইট।

দায়িত্বপ্রাপ্ত এক নার্স জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় অতিরিক্ত চাপে জেনারেটর বন্ধ হয়ে গেছে। স্টাফদের রুমে আলাদা আইপিএস রয়েছে। তিনি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। তবে একাধিকবার চেষ্টা করেও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সম্রাট খান বলেন, সাব-স্টেশনের কয়েকটি ক্যাবল পুড়ে গেছে। বিকল্প উপায়ে লাইন সচল করা সম্ভব হচ্ছে না। পৌর এলাকার অংশটুকু সচল রাখার চেষ্টা চলছে। ৩৩ কেভি লাইনে সমস্যা থাকার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা