ঢাকা , বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ নির্বাচিত সরকার এলে পছন্দের লোক বসানোই স্বাভাবিক: বিদায়ী চিফ প্রসিকিউটর ঢাকার বাজারে মার্কিন পণ্য দেখে রাষ্ট্রদূতের উচ্ছ্বাস নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী বিয়ের ঘোষণা দিলেন রাশমিকা ও বিজয় একই দিনে বিয়ে, আগের রাতে আত্মহত্যা দুই বোনের দ্রুতই কৃষক কার্ড চালু করবে সরকার: তথ্যমন্ত্রী জেনে নিন ইফতারে কোন খাবার স্বাস্থ্যের জন্য বেশি উপকারী রায়েরবাজারে বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ মাদক সম্রাট ‘এল মেনচো’র হত্যা ঘিরে মেক্সিকোতে ব্যাপক সহিংসতা প্রধানমন্ত্রী কার্যালয়ের পুরনো কর্মচারীদের ডেকে কথা বললেন তারেক রহমান দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: শিক্ষা প্রতিমন্ত্রী প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান নোংরামি করলে বরদাশত করব না, জামায়াতকে কাদের সাদিক কায়েমদের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ আনলেন জুমা ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৫ ট্রাম্পকে ইরানে নয়, নিজ দেশে নজর দিতে বলছেন উপদেষ্টারা এখতিয়ারের বাইরে গিয়ে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ অবৈধ : সুপ্রিম কোর্ট মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে চাই: স্বাস্থ্যমন্ত্রী রমজানের প্রথম জুমায় বায়তুল মোকাররমে মুসল্লিদের ঢল

উত্তরায় র‍্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাই

  • আপলোড সময় : ১৪-০৬-২০২৫ ০২:৩৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৬-২০২৫ ০২:৩৮:৪৩ অপরাহ্ন
উত্তরায় র‍্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাই
রাজধানীর উত্তরায় র‍্যাব পরিচয়ে ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভুক্তভোগী মোটরসাইকেলে চলছিলেন। হঠাৎ একটি কালো মাইক্রোবাস এসে তার গতিরোধ করে। এরপর মাইক্রোবাস থেকে র‍্যাবের পোশাক পরা কয়েকজন ব্যক্তি বের হয়ে তাকে ধরতে উদ্যত হয়। দৌড়ে পালাতে চেষ্টা করলেও তারা তাকে ধরে ফেলে এবং জোরপূর্বক গাড়িতে তোলে।

ভুক্তভোগী জানান, তিনি ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে কালো রঙের একটি মাইক্রোবাস থেকে নেমে আসা ব্যক্তিরা নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দেয় এবং তার পথরোধ করে। এরপর টাকাভর্তি ব্যাগসহ তাকে গাড়িতে তুলে নেয় এবং কিছু দূর গিয়ে উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে যায়।

‘নগদ’-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি রওনা দিয়েছিল। পথে অস্ত্রের মুখে জিম্মি করে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

কমেন্ট বক্স
ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ

ঈদে টানা ৭ থেকে ১০ দিনের ছুটির সুযোগ