ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

ভারতে ফের বিমান বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০১:৪২:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০১:৪২:০৮ অপরাহ্ন
ভারতে ফের বিমান বিভ্রাট, চরম দুর্ভোগে যাত্রীরা
ভারতে এয়ার ইন্ডিয়ার বিমানে একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে। সর্বশেষ সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী ফ্লাইট এআই১৮০-এর ইঞ্জিনে দেখা দেয় যান্ত্রিক ত্রুটি, যার ফলে সোমবার (১৬ জুন) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে বিমানটি কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণের সময় বিমানের বাঁ দিকের ইঞ্জিনে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে। ফলে নির্ধারিত সময় রাত ২টায় মুম্বাইয়ের উদ্দেশে রওনা দেওয়ার কথা থাকলেও, ত্রুটি মেরামতের জন্য বিমানটিকে বে৭৭ নম্বরে রাখা হয় এবং যাত্রীদের বিমান থেকে নামিয়ে লাউঞ্জে অপেক্ষায় রাখা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন, কারণ দীর্ঘক্ষণ অপেক্ষার ফলে অনেকের জরুরি গন্তব্যে পৌঁছাতে বিলম্ব ঘটে এবং তারা ব্যাপক ক্ষতিগ্রস্ত হন বলে অভিযোগ করেন।

এর আগে গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই১৭১ ফ্লাইট বিধ্বস্ত হয়ে ২৪১ জনের প্রাণহানি হয়, যা ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, বারবার এমন প্রযুক্তিগত ত্রুটি ও নিরাপত্তাজনিত ঝুঁকি যদি চলতেই থাকে, তাহলে যাত্রীদের আস্থা হারিয়ে এয়ার ইন্ডিয়ার ব্যবসা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর পাশাপাশি রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার জরুরি সংস্কার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা