ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

‘এখন পর্যন্ত হওয়া অভিযান সতর্কবার্তা মাত্র, মূল প্রতিশোধ এখনও বাকি’

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৩:৩৪:৫২ অপরাহ্ন
‘এখন পর্যন্ত হওয়া অভিযান সতর্কবার্তা মাত্র, মূল প্রতিশোধ এখনও বাকি’
ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুররহিম মুসাভি জানিয়েছেন, শুক্রবার থেকে শুরু হওয়া ইরানি সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ছিল প্রতিরোধমূলক বার্তা দেওয়া। তবে শিগগিরই ‘প্রকৃত শাস্তিমূলক অভিযান’ শুরু হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত যেসব অভিযান হয়েছে, সেগুলো ছিল সতর্কবার্তা মাত্র। প্রকৃত প্রতিশোধমূলক অভিযান খুব শিগগিরই বাস্তবায়িত হবে।’

মুসাভি আরও বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব আইনকে উপেক্ষা করে গাজা ও লেবাননে প্রায় ৩০০ সাংবাদিক হত্যার পর এবার ইসরায়েল ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিং (IRIB)-এর সংবাদকর্মীদের ওপর হামলা চালিয়েছে, যাতে সত্যের কণ্ঠ রোধ করা যায়।

উল্লেখ্য, সোমবার ইসরায়েল তেহরানে অবস্থিত আইআরআইবি-এর প্রধান কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানের এই শীর্ষ জেনারেল বলেন, ‘অধিকৃত ভূখণ্ডের বাসিন্দারা—বিশেষ করে তেল আবিব ও হাইফার জনগণকে সতর্ক করছি, তারা যেন নিজ জীবন বাঁচাতে এসব এলাকা ছেড়ে চলে যায়। নেতানিয়াহুর পশুবৃত্তিক ইচ্ছার বলি হবেন না।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের স্বাধীনতাকামী জনগণকে আশ্বস্ত করতে চাই—ইরানের মহান জাতি, যার অগ্রভাগে রয়েছে সশস্ত্র বাহিনী, শহীদদের রক্তের প্রতিশোধ অবশ্যই নেবে।’

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা