ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

‘নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন, তাদের ভাগ্য যেন এক না হয়’

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৪:৫৩:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৪:৫৩:৩২ অপরাহ্ন
‘নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন, তাদের ভাগ্য যেন এক না হয়’
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান আবারও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছেন, ইরানের আত্মরক্ষার অধিকার সম্পূর্ণ বৈধ, ন্যায্য এবং আন্তর্জাতিক আইনে স্বীকৃত।

আজ বুধবার (১৮ জুন) আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে তিনি এ বক্তব্য দেন।

এরদোয়ান বলেন, “ইসরায়েলের দস্যুতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষা করা ইরানের জন্য স্বাভাবিক, বৈধ এবং আইনসিদ্ধ।”

তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তুলনা করে বলেন, “নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন গণহত্যার দিক থেকে। আমরা আশা করি তাদের ভাগ্য যেন এক না হয়।”

তিনি আরো জানান, গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন ও ইরানে যেসব অমানবিক আগ্রাসন চালানো হচ্ছে, তা বন্ধে তুরস্ক সব ধরণের কূটনৈতিক ও মানবিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বেসামরিক হতাহতের বিষয়ে তিনি বলেন, “এই হত্যাযজ্ঞের রক্ত শুধু ইসরায়েলের দোষীদের হাতে নয়, বরং যারা নীরব থেকেছে, তাদের হাতেও লেগে আছে।”

আঞ্চলিক উত্তেজনা নিয়ে এরদোয়ান আরও বলেন, “আমরা ইরানে ইসরায়েলের সন্ত্রাসী হামলাগুলো কঠোরভাবে নজরদারি করছি। তুরস্কের প্রতিটি সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো প্রভাব পড়লে তা মোকাবিলা করা যায়।”

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, “আমাদের সরকার দেশের স্বার্থ, শান্তি, ঐক্য ও নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি নেতিবাচক পরিস্থিতি ও বিপর্যয়ের জন্য আমরা প্রস্তুত।”

এরদোয়ানের এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ প্রতিফলন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী