ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘বিতর্কিত’ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০৫:২৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০৫:২৭:২৫ অপরাহ্ন
‘বিতর্কিত’ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপদেষ্টা নিয়োগে ছাত্র-জনতার অংশীদারিত্বহীন সিদ্ধান্তের বিরোধিতা করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, শহীদদের রক্তের প্রতি অসম্মান দেখিয়ে ফ্যাসিবাদী দোসরদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। 

সোমবার বিকেলে রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা অভিযোগ করেন যে কিছু ব্যক্তির ফেসবুক পোস্টই উপদেষ্টা নিয়োগের ভিত্তি হয়ে উঠেছে এবং তারা বুঝতে চান, কীভাবে এই ধরনের প্রক্রিয়ায় উপদেষ্টা নির্বাচন সম্ভব হলো। 

আন্দোলনকারীরা দাবি করেছেন যে, ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিরা বঙ্গভবনে ডাকা পাচ্ছেন, যা তাদের মতে জনগণের প্রতি বেঈমানী।

উত্তরবঙ্গ থেকে কাউকে উপদেষ্টা না করায় আঞ্চলিক বৈষম্যের অভিযোগও করেন তারা। ফারুকীসহ অন্যান্য বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগের কারণ স্পষ্ট করার দাবি জানান তারা।

এছাড়া ফ্যাসিবাদবিরোধী বিপ্লবী ছাত্র জনতা ২৪ ঘণ্টার মধ্যে উপদেষ্টা পরিষদ থেকে শেখ বশির উদ্দিনকে অপসারণের দাবি জানিয়েছে। 

জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেছেন, সাম্প্রতিক আন্দোলনে নিহত শহীদদের রক্ত এখনও শুকায়নি, আহতরা এখনও চিকিৎসা নিচ্ছেন, এ অবস্থায় তাদের বিপক্ষে থাকা একজন আসামীকে উপদেষ্টা করা শহীদদের সঙ্গে বেঈমানীর শামিল। তারা সতর্ক করে বলেছেন, সময়মতো বিতর্কিত ব্যক্তিকে অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের পথে যাবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা