ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

সচিবালয়ে বিক্ষোভের ঘোষণা কর্মচারীদের

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০৬:৩১:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০৬:৩১:৫৭ অপরাহ্ন
সচিবালয়ে বিক্ষোভের ঘোষণা কর্মচারীদের
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশকে ‘কালো আইন’ উল্লেখ করে এর বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সচিবালয়ের আন্দোলনরত কর্মচারীরা। দাবি আদায়ে আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) নতুন করে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৮ জুন) সচিবালয়ের কর্মরত সরকারি কর্মচারীরা দুপুর সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবন চত্বরে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ভবনের বিভিন্ন ফ্লোর প্রদক্ষিণ শেষে নিচে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি আজ, ১৮ জুনের মধ্যে সংশোধিত অধ্যাদেশ বাতিল না করে, তবে আগামী রোববার (২২ জুন) থেকে সারাদেশে লাগাতার ও কঠোর আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনে দেশের সব স্তরের সরকারি কর্মচারীদের সম্পৃক্ত করা হবে বলেও ঘোষণা দেন তারা।

সরকারি কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সমাবেশে বক্তব্য দিয়ে আগামী দিনের কর্মসূচির রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের ন্যায্য দাবি মানা না হলে ২২ জুন থেকে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো এবং দেশের সব সরকারি কর্মচারীকে এতে সম্পৃক্ত করবো।”

নুরুল ইসলামের ঘোষণার ভিত্তিতে আগামীকাল বৃহস্পতিবার সচিবালয়ের ৪ নম্বর ভবনের সামনে পুনরায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

কমেন্ট বক্স