ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৫:১৩:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৫:১৩:৪৪ অপরাহ্ন
ভোটের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না: ইসি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার জন্য ‘পোস্টার’ ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৯ জুন) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে, যেখানে পোস্টার নিষিদ্ধ করা হয়েছে। তবে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো যাবে।

এই বিধিমালা কার্যকর হবে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনের পর।

এ সময় নির্বাচন কমিশনের সচিব মো. আখতার আহমেদ এবং এনআইডির ডিজি এসএম হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।

আবুল ফজল আরও বলেন, বিদেশি অর্থায়নে সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো যাবে না।

নতুন আচরণবিধিতে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি বা সদস্যদের প্রার্থী হলে পদত্যাগ করতে হবে।

তিনি জানান, রিটার্নিং কর্মকর্তারা একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করবেন, যেখানে সব প্রার্থী তাদের ইশতেহার জনগণের সামনে তুলে ধরতে পারবেন।

প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে আরপিওর ৯১/ঙ ধারা আচরণবিধিতে সংযোজন করা হয়েছে, যা আরও কার্যকরভাবে প্রার্থী যাচাই-বাছাইয়ের সুযোগ দেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা