ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে থাই প্রধানমন্ত্রীর অডিও ফাঁস

  • আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ০৬:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ০৬:১১:০০ অপরাহ্ন
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে থাই প্রধানমন্ত্রীর অডিও ফাঁস
থাইল্যান্ডের জোট সরকারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে একটি ফাঁস হওয়া অডিওর কারণে। কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেন ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রার মধ্যে ১৭ মিনিটের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই বিরোধীরা প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই অডিও ফাঁসের খবর প্রকাশ করেছে।

ফোনালাপে মূলত সীমান্ত বিরোধ নিয়ে আলোচনা হয়, যা মে মাসে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষের পর উত্তেজনার মধ্যে আরও জটিলতা সৃষ্টি করেছে। ওই সংঘর্ষে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হয় এবং দুই দেশের মধ্যে একাধিক নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে।

অডিওতে সিনাওয়াত্রা উল্লেখ করেন, তিনি একজন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছেন বা করতে যাচ্ছেন, যিনি পরিস্থিতিকে ‘শান্ত দেখাতে’ চেয়েছিলেন কিন্তু কিছু ভুল বক্তব্য দিয়েছিলেন। তবে তিনি এই কথোপকথনকে ‘আলোচনার কৌশল’ হিসেবে বর্ণনা করেছেন।

বিরোধীরা এই ফোনালাপকে থাইল্যান্ড সেনাবাহিনীর মর্যাদাহানি হিসেবে দেখছেন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। তাদের অভিযোগ, এই কল দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন তোলে।

এই সংকটের মধ্যেই সিনাওয়াত্রার দল আজ (বৃহস্পতিবার) জোটের আরও দুটি দলের সঙ্গে জরুরি বৈঠকে বসছে। আলোচনা ফলপ্রসূ না হলে, বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ আসন্ন।

এদিকে, থাইল্যান্ড থেকে কম্বোডিয়ায় ফল, সবজি, বিদ্যুৎ ও ইন্টারনেট সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। একই সঙ্গে কম্বোডিয়া থাই টেলিভিশন, নাটক ও চলচ্চিত্র সম্প্রচার নিষিদ্ধ করেছে। এই সমস্যার মূল সূত্র সীমান্ত সংঘর্ষ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম