ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী

নতুনবাজার অবরোধ: লাঠিচার্জেও সরেনি ইউআইইউ শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ১২:৫৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ১২:৫৯:১৭ অপরাহ্ন
নতুনবাজার অবরোধ: লাঠিচার্জেও সরেনি ইউআইইউ শিক্ষার্থীরা
বহিষ্কারাদেশ বাতিলসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলনরত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে সরানোর চেষ্টা চালিয়েছে পুলিশ। তবে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে না গিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

আজ শনিবার (২০ জুন) সকাল ৮টা থেকেই শিক্ষার্থীরা নতুনবাজার-গুলশান-বনশ্রী সংযোগ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকার যান চলাচলে বড় ধরনের স্থবিরতা দেখা দেয়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যায্য বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে:

১. বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার ও ক্ষতিপূরণ প্রদান।
২. বহিষ্কারের সঙ্গে জড়িত ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা।
৩. বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনায় একটি স্বচ্ছ সংস্কার কমিশন গঠন।
৪. শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা।
৫. বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণভাবে বাতিল করা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা