ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বর্ষসেরা ট্র্যাভেল ভ্লগার হলেন সালাহউদ্দিন সুমন

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০২:০৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০২:০৪:৪২ অপরাহ্ন
বর্ষসেরা ট্র্যাভেল ভ্লগার হলেন সালাহউদ্দিন সুমন
বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার ও ভ্রমণ কন্টেন্ট নির্মাতা সালাহউদ্দিন সুমন ‘সেরা ট্র্যাভেল ভ্লগার অব দ্য ইয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ‘মার্ভেল বি উইথ ইউ – মার্ভেল অব টুমোরো’ আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (২০ জুন) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে বিমান, গণমাধ্যম ও ভ্রমণ খাতের বহু বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

বিশ্বজুড়ে ভ্রমণ কাহিনী তুলে ধরায় ও ভিজ্যুয়াল ডকুমেন্টেশনে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে সালাহউদ্দিন সুমন এই পুরস্কার লাভ করেন। ট্রাভেল ইউটিউবার হিসেবে বাংলাদেশে তিনি অন্যতম অনুসৃত ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা।

পুরস্কার গ্রহণ করে সুমন বলেন, “এ ধরনের স্বীকৃতি পাওয়া সবসময়ই এক অসাধারণ অনুভূতি। এই পুরস্কার আমাকে বিশ্ব অন্বেষণ এবং দর্শকদের জন্য আরও স্বতন্ত্র ভ্রমণ ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করবে।”

তিনি আয়োজকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত টার্কিশ এয়ারলাইন্স বাংলাদেশের মহাব্যবস্থাপক ইসলাম গুরের প্রতিও কৃতজ্ঞতা জানান, যিনি তাকে ব্র্যান্ড প্রমোশনের সুযোগ করে দিয়েছেন।

‘মার্ভেল বি উইথ ইউ’-এর সিইও ব্রিতী সাবরিন খান বলেন, “আমরা গর্বিত যে দর্শকরা সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছেন। সালাহউদ্দিন সুমন তার নিষ্ঠা, সৃজনশীলতা ও বৈশ্বিক প্রভাবের জন্য সত্যিই এই সম্মানের যোগ্য।”

অনুষ্ঠানটি ডিজিটাল স্টোরিটেলিংয়ে অবদান রাখা কনটেন্ট নির্মাতা ও উদ্ভাবকদের এক আনন্দঘন উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা