ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল

  • আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৬:৪৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৬:৪৪:৫৬ অপরাহ্ন
দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার (২১ জুন) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করেছে। তবে এসব হামলা ইরানের কোন নির্দিষ্ট এলাকায় চালানো হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আইডিএফ।

এর আগে শনিবার সকালে, ইসরায়েলি সময় ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিটের মধ্যে অন্তত আটটি মনুষ্যবিহীন ড্রোন ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করেছে বলে দাবি করেছে আইডিএফ।

ড্রোনগুলো ইসরায়েলের দক্ষিণাঞ্চল এলিয়াত থেকে শুরু করে উত্তরাঞ্চল, সিরিয়া সীমান্ত-সংলগ্ন এলাকায় শনাক্ত করা হয়। এর মধ্যে পাঁচটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছে। বাকি তিনটির ওপর নজরদারি চলছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল