ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী জামায়াত ফেরেশতাদের দল নয়, ভুল হতে পারে: শফিকুর রহমান মতিঝিলে মেট্রোরেলের নিচে বিস্ফোরক উদ্ধার ‘রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল সেরা প্রার্থী’-আসিফ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ ২১ দিনে রেমিট্যান্স এলো ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার  প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ অতিথি হিসেবে নরেন্দ্র মোদির আমন্ত্রণ রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

শেখ হাসিনাসহ গত ৩ নির্বাচনের সিইসি-ইসিদের বিরুদ্ধে বিএনপির মামলা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৭:২২ অপরাহ্ন
শেখ হাসিনাসহ গত ৩ নির্বাচনের সিইসি-ইসিদের বিরুদ্ধে বিএনপির মামলা
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান লঙ্ঘন ও নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জন এবং আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে দলটি। মামলার অভিযোগপত্রে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, সচিবসহ সংশ্লিষ্টদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছেও জমা দেওয়া হয়েছে।

বিএনপির জাতীয় কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযোগ দাখিল করেন। তিনি জানান, অভিযুক্তদের তালিকা এখনো চূড়ান্ত নয়। তদন্ত সাপেক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামও তালিকায় যুক্ত করা হবে।

সালাহউদ্দিন খান আরও বলেন, এর আগে গঠিত নির্বাচন সংস্কার কমিশন নির্বাচনী জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। সেই সুপারিশের আলোকে মামলাটি করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ