ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন

শেখ হাসিনাসহ গত ৩ নির্বাচনের সিইসি-ইসিদের বিরুদ্ধে বিএনপির মামলা

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ১২:৫৭:২২ অপরাহ্ন
শেখ হাসিনাসহ গত ৩ নির্বাচনের সিইসি-ইসিদের বিরুদ্ধে বিএনপির মামলা
দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবিধান লঙ্ঘন ও নির্বাচনী অনিয়মের অভিযোগ এনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৯ জন এবং আরও কিছু অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে বিএনপি।

রোববার (২২ জুন) রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করে দলটি। মামলার অভিযোগপত্রে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য কমিশনার, সচিবসহ সংশ্লিষ্টদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত অভিযোগের অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের কাছেও জমা দেওয়া হয়েছে।

বিএনপির জাতীয় কমিটির সদস্য সালাহউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এ অভিযোগ দাখিল করেন। তিনি জানান, অভিযুক্তদের তালিকা এখনো চূড়ান্ত নয়। তদন্ত সাপেক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নামও তালিকায় যুক্ত করা হবে।

সালাহউদ্দিন খান আরও বলেন, এর আগে গঠিত নির্বাচন সংস্কার কমিশন নির্বাচনী জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল। সেই সুপারিশের আলোকে মামলাটি করা হয়েছে।

কমেন্ট বক্স
পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী