ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মার্কিন নৌ-বাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টার

  • আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০১:০০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০১:০০:১৩ অপরাহ্ন
মার্কিন নৌ-বাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার শীর্ষ উপদেষ্টার
মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন ঘনিষ্ঠ উপদেষ্টা হোসেইন শারিয়াতমাদারি। একই সঙ্গে তেল পরিবহনের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধের কথাও বলেছেন তিনি।—রোববার (২২ জুন) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

খামেনির প্রতিনিধি হিসেবে পরিচিত এবং ইরানের কট্টরপন্থী সংবাদপত্র ‘কেইহান’-এর প্রধান সম্পাদক শারিয়াতমাদারি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, “আমেরিকা ফোর্দো পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে; এখন আমাদের পালা।”

তিনি আরও বলেন, “বিলম্ব না করে, প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে এবং একই সাথে হরমুজ প্রণালীকে আমেরিকা, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য বন্ধ করতে হবে।”

বার্তাটির শেষে শারিয়াতমাদারি কুরআনের একটি আয়াত উদ্ধৃত করেছেন: ‘তোমরা তাদের যেখানেই পাও, হত্যা করো।’

এখনও পর্যন্ত আয়াতুল্লাহ খামেনি সরাসরি কোনো প্রতিক্রিয়া জানাননি। তবে শারিয়াতমাদারির মতো প্রভাবশালী কণ্ঠ থেকে এমন বার্তা ইঙ্গিত দিচ্ছে, ইরান থেকে আসতে পারে জোরালো প্রতিক্রিয়া।

বিশ্বের মোট রফতানি হওয়া তেলের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালী হয়ে পরিবাহিত হয়। এই রুট বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ প্রভাব পড়তে পারে।

এই অবস্থায় পারস্য উপসাগরে মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই নিরাপত্তা সতর্কতা বাড়িয়েছে। পাশাপাশি ইসরায়েলসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্ররাও সম্ভাব্য আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।

বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মতো মিত্র গোষ্ঠীগুলোর মাধ্যমে পরোক্ষ হামলার পথ বেছে নিতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী