ঢাকা , সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ , ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:৪৮:৫৭ অপরাহ্ন
রাষ্ট্রপতিকে শপথ পড়ানো নিয়ে রুলের চূড়ান্ত শুনানি ৭ জুলাই
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন স্পিকার নাকি প্রধান বিচারপতি—এই সংবিধানিক প্রশ্নে রুলের চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৭ জুলাই চূড়ান্ত শুনানির দিন ঠিক করেন।

এর আগে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়। সেখানে বলা হয়, বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতির হাতেই রাষ্ট্রপতির শপথ গ্রহণ হওয়া উচিত। ওই রিটের পরিপ্রেক্ষিতে গত ১১ মার্চ হাইকোর্ট রুল জারি করেন এবং জানতে চান—স্পিকারের মাধ্যমে রাষ্ট্রপতিকে শপথ পড়ানো কেন অবৈধ ঘোষণা করা হবে না।

রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।

উল্লেখ্য, সংবিধানের চতুর্থ সংশোধনের আগে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি। কিন্তু সেই সংশোধনের মাধ্যমে শপথ গ্রহণের বিধানে পরিবর্তন এনে স্পিকারকে দায়িত্ব দেওয়া হয়। পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা বাতিল হলেও ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও স্পিকারকে রাষ্ট্রপতির শপথ পাঠ করানোর বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম