ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০১:৫৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০১:৫৬:১৬ অপরাহ্ন
ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
ইরান থেকে ইসরায়েলের দিকে আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। আল জাজিরার খবরে বলা হয়েছে, নতুন এই হামলার পরই ইসরায়েলি জনগণকে সতর্ক সংকেত পাওয়ার সঙ্গে সঙ্গেই নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সক্রিয়ভাবে কাজ করছে এবং পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এদিকে, ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলের নাহারিয়া, গেশার হাজিভ, হিলা, মেওনা এবং মিইলিয়া শহরে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে উঠেছে।

এর আগে ইসরায়েল দাবি করে, তারা ইরানের পশ্চিম, পূর্ব এবং মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এই হামলায় দূরনিয়ন্ত্রিত ড্রোন ব্যবহার করে ইরানের ১৫টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলেও জানানো হয়।

পোস্টে সংযুক্ত ছবিতে হামলার লক্ষ্যে থাকা বিমানবন্দরগুলোর মধ্যে তেহরানের মেহরাবাদ, মাশহাদ বিমানবন্দর এবং ডেজফুল বিমানঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার