ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ইসলাম ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল, শুরুতে চলবে চারটি ফ্লাইট বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম বিমানবন্দরে গ্রেফতার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী

‘জনবান্ধব পুলিশ’ হতে পারলে বাহিনীটির কলঙ্ক মুছবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৩-০৬-২০২৫ ০৫:৩৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৬-২০২৫ ০৫:৩৭:১৩ অপরাহ্ন
‘জনবান্ধব পুলিশ’ হতে পারলে বাহিনীটির কলঙ্ক মুছবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘জনবান্ধব পুলিশ’ হতে পারলেই পুলিশ বাহিনীর কলঙ্ক মুছে যাবে, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রনালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইলের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইনশৃঙ্খলা ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, “পুলিশকে মানবিক ও জনবান্ধব হতে হবে, এবং জনবান্ধব পুলিশ হলেই পুলিশ বাহিনীর কলঙ্ক দূর হবে। গতকাল সিইসির সঙ্গে যেই মব হয়েছিল, যদি পুলিশ বাহিনীর কেউ জড়িত থাকে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

এসময় তিনি আরও বলেন, “বন্যা যাতে না হয় সেজন্য দোয়া করবেন। বন্যা এলে কৃষকদের জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।”

আলোচনা সভায় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান, ডিডিএলজি শিহাব রায়হানসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে

এইচএসসির পুনর্মূল্যায়ন ও পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ খাতার ফল বদলেছে