ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

কমিশন হলেই শিক্ষাখাতের সব সমাধান হবে, তা ভাবার কারণ নেই: সি আর আবরার

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৩:০৭:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৩:০৭:০০ অপরাহ্ন
কমিশন হলেই শিক্ষাখাতের সব সমাধান হবে, তা ভাবার কারণ নেই: সি আর আবরার
শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে— এমনটি ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মঙ্গলবার (২৪ জুন) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বাজেট ২০২৫-২৬: শিক্ষা ও কর্মসংস্থান’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “শিক্ষা খাতে সমস্যা নেই— এমনটা বলি না। তবে আমাদের সময় ও সম্পদের সীমাবদ্ধতা রয়েছে। সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকতে হবে।”

দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি বলেন, “আমি খুব অল্প সময় ধরে দায়িত্বে আছি। সমস্যার গভীরতা এখনও পুরোপুরি অনুধাবন করতে পারিনি। দিনের বড় একটি অংশ চলে যাচ্ছে আগুন নেভাতেই— কোথাও আন্দোলন ঠেকাতে হয়, কোথাও সংকট সামলাতে হয়। যেভাবে উৎসাহ নিয়ে কাজ শুরু করেছিলাম, সেই মতো সময় পাচ্ছি না।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেয়া প্রস্তাবগুলোর বিষয়ে সি আর আবরার বলেন, “নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে ‘লিংকআপ’ বাড়ানো দরকার। নারীদের কারিগরি শিক্ষায় অংশগ্রহণ কম— এই সমস্যা দূর করতে হবে। পাশাপাশি জাতীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে কারিগরি শিক্ষার সমন্বয় জরুরি।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে