ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি: রিজভী

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০১:২১:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০১:২১:০৭ অপরাহ্ন
বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো ঠিক হয়নি: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামানো ঠিক হয়নি। তিনি বলেন, অতীতে খন্দকার মোশতাক বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দিয়েছিলেন, আর জিয়াউর রহমান সেই ছবি আবারও টাঙিয়েছিলেন। 

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, "জাতীয় পর্যায়ের ব্যক্তিদের অবদান স্বীকার করতেই হবে। কেউ অপরাধ করলে তার বিচার ইতিহাস ও জনগণ করবে। বিএনপি আওয়ামী লীগের মতো সংকীর্ণ দল নয়। মুজিবের ছবি সরানো উচিৎ হয়নি। বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো কোনোভাবেই সঠিক সিদ্ধান্ত নয়।"

এ সময় তিনি আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, "শেখ হাসিনার শাসনামলে বিভাজন সৃষ্টি করা হয়েছে। বিএনপির সঙ্গে যুক্ত থাকার কারণে অনেক ভালো ডাক্তারদের পদোন্নতি থেকে বঞ্চিত করা হয়েছে, তাদের রাজনৈতিক কারণে দীর্ঘদিন একই পদে চাকরি করতে বাধ্য করা হয়েছে।"

রিজভী আরও বলেন, "শেখ হাসিনা কম অত্যাচার করলে তাকে পালাতে হতো না। তিনি জানেন, কাকে গুম করা হয়েছে এবং কার প্রতি অন্যায় করা হয়েছে। অবিচার করলে নিজ দেশে থাকা যাবে না। যারা সচিব-স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, তাদের গণতন্ত্রের জন্য কোনো অবদান নেই। যারা ন্যায্য কথা বলেন, তাদের বিরক্ত করা হয়।"

প্রসঙ্গত, সম্প্রতি বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে। অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা মাহফুজ আলম সোমবার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন।

কমেন্ট বক্স