ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

সাবিনাদের ছাড়াই বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৩৯:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৩৯:৪৩ অপরাহ্ন
সাবিনাদের ছাড়াই বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের দল ঘোষণা
হামজা-জামালদের মতো এশিয়ান কাপ বাছাই খেলতে যাচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররাও। তবে পদ্ধতিতে পার্থক্য—ছেলেদের বাছাইপর্ব হবে হোম-অ্যান্ড-অ্যাওয়ে ভিত্তিতে ২০২৫ সালের মার্চে শুরু হয়ে চলবে ২০২৬ সালের মার্চ পর্যন্ত, আর মেয়েদের বাছাই হবে একটি নির্দিষ্ট ভেন্যুতে। চার দলের গ্রুপে অংশ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই পাবে মূল আসর অস্ট্রেলিয়া এশিয়ান কাপে খেলার সুযোগ।

সেই লক্ষ্য নিয়েই আজ (মঙ্গলবার) রাতে মিয়ানমারের উদ্দেশে রওনা হচ্ছে বাংলাদেশ নারী দল। তাদের গ্রুপে আছে স্বাগতিক মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। প্রতিপক্ষ মিয়ানমার নারী ফুটবলে শক্তিশালী নাম। ইতিহাসে বড় ব্যবধানে হারের রেকর্ড রয়েছে তাদের বিপক্ষে। তবে এবার সাফ চ্যাম্পিয়নের আত্মবিশ্বাস নিয়ে নতুন লড়াইয়ে নামছে বাংলাদেশ।

দলের অধিনায়ক আফিদা খন্দকার বলেন, “আমরা জর্ডানে দুটি ম্যাচ খেলেছি। ভালো প্রস্তুতি হয়েছে। এশিয়ান কাপে খেলার আশা রাখি।” কোচ পিটার বাটলার অবশ্য একটু সংযত মন্তব্য করেন, “মিয়ানমার কঠিন প্রতিপক্ষ। তবে আমরা বাহরাইন ও তুর্কমেনিস্তানকে হারিয়ে এগিয়ে থাকতে চাই।”

বাহরাইন র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও তা নিয়ে বিশেষ চিন্তিত নয় বাংলাদেশ। তুর্কমেনিস্তান র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে এগোচ্ছে আফিদা-ঋতুপর্ণারা।

সাবিনা খাতুন ও মাসুরা পারভীন জর্ডান সফরের মতো এবারও দলে নেই। সংবাদ সম্মেলনের একেবারে শেষ দিকে এ বিষয়ে প্রশ্ন করা হলে অধিনায়ক আফিদা খন্দকার বলেন, “নো কমেন্টস।” পাশে থাকা কোচ বাটলার বলেন, “সুন্দর উত্তর।” এরপর সাংবাদিকদের উদ্দেশে বলেন, “এই প্রশ্নটা আমাকে করা উচিত ছিল, অধিনায়ককে নয়। আপনারা সবসময় পোক করতে পছন্দ করেন।” ইংরেজিতে পুনরায় প্রশ্ন করা হলে বাটলারও শুরুতে বলেন “নো কমেন্টস”। পরে ব্যাখ্যা দিয়ে জানান, “এই মুহূর্তে সাবিনা-মাসুরাকে দরকার নেই।”

এদিকে, নারী দলের সুযোগ-সুবিধা নিয়ে বাটলারের অসন্তোষও রয়েছে। এমনকি এশিয়ান কাপ বাছাইয়ের পর দায়িত্ব ছাড়ার গুঞ্জনও উঠেছে। এ বিষয়ে প্রশ্নে বাটলার বলেন, “সুযোগ-সুবিধার অপ্রতুলতা রয়েছে। তবে বর্তমান বাস্তবতাও আমি বুঝি। এটা ইস্যু নয়, গুঞ্জন।”

দলেও কিছু পরিবর্তন এসেছে। জর্ডান সফরের দল থেকে বাদ পড়েছেন গোলরক্ষক মেঘলা রানী, ফেরদৌসী আক্তার ও মিডফিল্ডার শান্তি মার্ডি। ফিরেছেন গোলরক্ষক স্বর্ণা রানী ও মিলি আক্তার, রক্ষণভাগে নিলুফা ইয়াসমিন।

বাংলাদেশের ম্যাচ সূচি:
  • ২৯ জুন বনাম বাহরাইন
  • ২ জুলাই বনাম মিয়ানমার
  • ৫ জুলাই বনাম তুর্কমেনিস্তান

সব ম্যাচই হবে ইয়াঙ্গুনে। তবে ম্যাচ সম্প্রচার বিষয়ে এখনও নিশ্চিত করতে পারেনি বাফুফে।

বাংলাদেশের স্কোয়াড

‎গোলরক্ষক : মিলি আক্তার, ‎রুপনা চাকমা, স্বর্ণা রানী
ডিফেন্ডার : ‎শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার, জয়নব বিবি, নিলুফা ইয়াসমিন 
মিডফিল্ডার : মনিকা চাকমা, মারিয়া মান্দা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, হালিমা আক্তার
‎ফরোয়ার্ড : ‎ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, নবীরণ খাতুন, উমেলা মারমা, মোসাম্মত সাগরিকা, শাহেদা আক্তার, সুরভী আকন্দ, মোসাম্মত সুলতানা

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী