ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

অপরাধ যত বড়ই হোক ‌‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয় : রিজভী

  • আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৫৭:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০৫:৫৭:০৬ অপরাহ্ন
অপরাধ যত বড়ই হোক ‌‘মব জাস্টিস’ সমর্থনযোগ্য নয় : রিজভী
অপরাধ যত বড়ই হোক না কেন, উচ্ছৃঙ্খল জনতার হাতে বিচার ‘মব জাস্টিস’ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “তিনটি একক নাটকীয় নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতায় আছেন। এসব নির্বাচনের সময়ের প্রত্যেক নির্বাচন কমিশনারই ফ্যাসিবাদের অংশ। তবে তারা যত বড় অপরাধীই হোক না কেন, তাদের বিচার হবে আইনের মাধ্যমে, জনতার হাতে নয়।”

তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং মব জাস্টিসের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।” দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “মব জাস্টিসে জড়িত থাকলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

আদালতে পুলিশের উপস্থিতিতে আসামিদের হেনস্তার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, “ভোটারবিহীন নির্বাচনের জন্য সাবেক তিনজন প্রধান নির্বাচন কমিশনার দায়ী। তবে তাদের বিচারও হতে হবে আইনানুগ প্রক্রিয়াতেই।”

তিনি আরও বলেন, দেশে করোনার সংক্রমণ ও ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে, অথচ সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত স্বাস্থ্য খাতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ মাহমুদ হোসেন শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী